আত্মবিশ্বাসী শ্রাবন্তী - The News Lion

আত্মবিশ্বাসী শ্রাবন্তী

 


দি নিউজ লায়নঃ    ভোট ময়দানে আত্মবিশ্বাসী শ্রাবন্তী। আলিপুর জেলা শাসকের কার্যালয় গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মার্চের পয়লা তারিখে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়।  


মঙ্গলবার, মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন সকালে প্রথমে বেহালা থেকে মিছিল করে আলিপুর জেলা শাসকের কার্যালয় যান। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে  হুডখোলা জিপে বসে আলিপুরে পৌঁছান শ্রাবন্তী। সেখানেই মনোনয়ন পত্র জমা দেন তিনি। 


গেরুয়া-সাদা শাড়ি, কপালে গেরুয়া টিকা পরে মনোনয়ন জমা দিতে দেখা গেল তারকা প্রার্থীকে। গলায় তাঁর আত্মবিশ্বাসের সুর। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে জানালেন, ‘আমার বিশ্বাস আমি জিতব, মানুষ আমার পাশে আছেন’।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.